যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের ডাডেভিল নামক এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার (১৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঘটনাটি শনিবার রাতের। তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ। এমনকি কী কারণে গোলাগুলির সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি তদন্ত কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করা হয়েছে জানানো হয়নি তাও।

তবে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের খবরের বরাতে সংবাদমাধ্যম জানাচ্ছে, এ ঘটনায় কমসেকম ২০ জন আহত হয়েছেন।

আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে ঠিক কী ঘটেছে তা দেখতে, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা পদ্ধতিগতভাবে তদন্ত করে যাচ্ছি।