দক্ষিণ গাজা থেকে ইসরায়েল সৈন্য সরিয়ে নেয়ার পর ফিলিস্তিনিরা ফিরতে
শুরু করেছেন।
সোমবার (৮ এপ্রিল) আল জাজিরার প্রতিনিধির কাছে সেখানকার অধিবাসীরা
জানান, তারা তাদের বাড়িঘর চিনতে পারছেন না। সেখানে কোনো রাস্তা অবশিষ্ট নেই। সেগুলো
বালির স্তূপে পরিণত হয়েছে।
যদিও বাড়িগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মোটেও বসবাসের উপযোগী
নেই।
তবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের ফলে দেশটি যুদ্ধ থেকে সরে এসেছে,
সেটি ভাবার সুযোগও কম। কারণ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েলি
সেনাদের মধ্যে যাদের ফিরিয়ে আনা হয়েছে, তাদের ভবিষ্যতের অভিযানের জন্য প্রস্তুত করা
হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামলা চালানোর পর কমপক্ষে ৩৩ হাজার ১৭৫
ফিলিস্তিনি নিহত ও ৭৫ হাজার ৮৮৬ জন আহত হয়েছেন।










