কিউবার
পক্ষে চার দশকেরও বেশি সময় ধরে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত সাবেক এক মার্কিন
রাষ্ট্রদূতকে ফেডারেল আদালত ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) ফেডারেল
আদালত এ রায় দিয়েছেন। খবর বিবিসি।
মামলার
রায়ে বিচারক বেথ ব্লুম রোচাকে জানান, তিনি তাকে ‘আইন দ্বারা অনুমোদিত সর্বোচ্চ শাস্তি’
দেবেন। আইন অনুযায়ী ১৫ বছরের সাজা ছাড়াও রোচাকে ৫ লাখ ডলার জরিমানা করা হয়।
৭৩
বছর বয়সী ভিক্টর ম্যানুয়েল রোচাকে গত ডিসেম্বরে গ্রেফতার করা হয়েছিল। তিনি সবচেয়ে দীর্ঘ
সময় ধরে বিদেশী এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাজ করেন বলে জানান মার্কিন কর্মকর্তারা। রোচা
ফেব্রুয়ারিতে বিদেশী সরকারের এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্রের অভিযোগের ব্যাপারে
দোষী না হলেও পরে ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে একটি চুক্তি করেন।
মার্কিন
কর্তৃপক্ষের মতে, কলম্বীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রোচা ১৯৮১ সালে কিউবার জেনারেল
ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্সের
(ডিজিআই) গোপন এজেন্ট হিসেবে হাভানাকে সহায়তা করতে শুরু করেন এবং গ্রেফতার না হওয়া পর্যন্ত তার গুপ্তচরবৃত্তির
কার্যক্রম অব্যাহত ছিল।










