ইরান-ইসরায়েল যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় ইরান ছাড়তে শুরু করেছেন সেখানে বসবাসরত বিদেশীরা। তাদের নিরাপদ প্রস্থানে সব সীমান্ত পথ খোলা রয়েছে বলে জানিয়েছে দেশটির এক শীর্ষ কর্মকর্তা।

বুধবার (১৮ জুন) তাসনিম নিউজের বরাতে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা জানায়, বর্তমান পরিস্থিতিতে সব বিমানবন্দর বন্ধ রেখেছে ইরান। এ অবস্থায় দেশটির বসবাসরত পাকিস্তানি, চীনা ও দক্ষিণ কোরীয় নাগরিকসহ সব বিদেশীরা স্থল সীমান্ত ব্যবহার করে দেশ ছাড়তে শুরু করেছেন।

ইরানের ট্রানজিট ব্যুরোর মহাপরিচালক জাওয়াদ হেদায়াতি জানিয়েছেন, দেশের সব সীমান্ত যাত্রী ও মালবাহী পরিবহনের জন্য খোলা রয়েছে। সেগুলোয় 'স্বাভাবিক কার্যক্রম চলছে'।

তিনি আরো বলেন, ইসরায়েলের চলমান হামলা ও 'নিরাপত্তা সতর্কতার' অবলম্বনে ইরানে মানুষ ও পণ্যের প্রবেশ সীমিত রাখা হয়েছে।