ভারতের তিব্বত সীমান্তের কাছে উত্তরাখণ্ডে শুক্রবার একটি হাইওয়ে নির্মাণ প্রকল্পে কাজ করা শ্রমিকদের ওপর আঘাত হানে তুষারধস, যেখানে ৫৫ জন শ্রমিক বরফের নিচে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা ৫০ জনকে উদ্ধার করেন। তবে পরে চারজন মারা যান। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাঁচজন নিখোঁজ শ্রমিকের সন্ধান এখনো চলছে। উদ্ধারকারী দল ও সামরিক হেলিকপ্টার ঘটনাস্থল খুঁটিয়ে দেখছে। কিছু শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেয়া হয়েছে। খবর এপি
ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে ৪ নির্মাণ শ্রমিকের মৃত্যু
ভারতের তিব্বত সীমান্তের কাছে উত্তরাখণ্ডে শুক্রবার একটি হাইওয়ে নির্মাণ প্রকল্পে কাজ করা শ্রমিকদের ওপর আঘাত হানে তুষারধস, যেখানে ৫৫ জন শ্রমিক বরফের নিচে আটকা পড়েন।










