চীনের নাগরিক সাংবাদিক ঝাং ঝানকে (৪২) নতুন করে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কভিড-১৯ মহামারীর শুরুর দিকে উহানে ভিন্নধর্মী তথ্য প্রচারের দায়ে ২০২০ সালের ডিসেম্বরে তাকে প্রথমবার কারাগারে পাঠানো হয়েছিল। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টারস উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, সাম্প্রতিক সাজা তার মানবাধিকার লঙ্ঘনবিষয়ক প্রতিবেদনের কারণে দেয়া হয়েছে। সংস্থাটির কর্মকর্তা আলেকসান্দ্রা বেলাকোভস্কা জানান, তাকে তথ্যের নায়ক হিসেবে স্বীকৃতি দেয়া উচিত। তা না করে তাকে নৃশংস কারাগারে পাঠানো হয়েছে। গত মে মাসে মুক্তি পেলেও তিন মাস পর ঝাংকে আবার আটক করে সাংহাইয়ের পুডং ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। খবর সিএনএন
চীনা সাংবাদিক ঝাং ঝানকে ফের ৪ বছরের কারাদণ্ড
চীনের নাগরিক সাংবাদিক ঝাং ঝানকে (৪২) নতুন করে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।










