আনুষ্ঠানিকভাবে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে ইরানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। খামেনির কার্যালয় থেকে এক বার্তায় বলা হয়, জ্ঞানী, সৎ, জনপ্রিয় ও বিজ্ঞ পেজেশকিয়ানকে আমি সমর্থন করি। আমি তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করছি। আগামীকাল পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেয়ার কথা। চলতি মাসের শুরুর দিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই দফার ভোটে কট্টরপন্থী সাঈদ জালিলিকে পরাজিত করে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। খবর ও ছবি রয়টার্স