ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল দেশ দুটোতে ভূমিকম্প আঘাত হানে। পাপুয়া নিউগিনিতে আঘাত হানা কম্পনটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৭। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বলছে, পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। একই দিনে ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগরা প্রদেশের উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রয়টার্স