পর্যাপ্ত পানি পান করুন
পানি পান করা স্বাস্থ্যকর অভ্যাস, তবে খাবার খাওয়ার ভেতরে নয়। অনেকেই খাবার খাওয়ার সময় ঢকঢক করে অনেকটা পানি পান করে ফেলেন। এমনটা করা যাবে না। কারণ তাতে হজমের সমস্যা আরো বৃদ্ধি পাবে। তবে পর্যাপ্ত পানি পানের বিষয়টি বাদ দেয়া যাবে না। পানি পান করতে হবে খাওয়ার আধাঘণ্টা আগে বা পরে।
দই
আপনি মসলাদার কিংবা ভারী খাবার খাওয়ার পরপরই এক বাটি টক দই খেয়ে নিন। এমনিতেও টক দই আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এ ধরনের প্রো-বায়োটিক সমৃদ্ধ খাবার সব সময়েই খাওয়া প্রয়োজন। কারণ দইজাতীয় খাবার খেলে অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়া বৃদ্ধি পায়। যা হজমে সহায়তা করে। এতে পেট ভার হওয়ার সমস্যা দূর হয়।
আদা
পেট ভার লাগার সমস্যা দূর করতে পারে আদা। আপনি যদি খাওয়ার পরপরই আদা কুচি ও কয়েক ফোঁটা লেবুর রস কিছুটা পানিতে মিশিয়ে খেয়ে নেন, তাহলে এই পেট ভার লাগার সমস্যা অনেকটাই দূর হবে। এছাড়া আদা দিয়ে চা তৈরি করেও খেতে পারেন। তাতেও মিলবে উপকার।









