ভেজিটেবল বিফ মাঞ্চুরিয়ান

উপকরণ

গরুর মাংস— ৩০০ গ্রাম, সয়া সস— ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া— ১/২ চা চামচ, আদা বাটা— ১/২ চা চামচ, রসুন বাটা— ১/২ চা চামচ, লাল মরিচ গুঁড়া— ১/২ চা চামচ, লবণ— স্বাদমতো, লেবুর রস— ১ চা চামচ, ডিম— ১টা, কর্নফ্লাওয়ার— ২ টেবিল চামচ, তেল— ২ চা চামচ, মাংস চিকন স্লাইজ করে মিক্সিং বোলে নিয়ে ম্যারিনেট করুন ১ ঘণ্ট। অন্য মিক্সিং বোলে ২ চা চামচ সয়া সস, ২ চা চামচ ওয়েস্টার সস, ৩ টেবিল চামচ টম্যাটো কেচাপ, ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ লাল মরিচ গুঁড়া, ১ চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ লেবুর রস, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও ২ কাপ পানি একসঙ্গে মিক্স করে রাখুন।

12

প্রস্তুত প্রণালি

প্যানে তেল গরম করে ম্যারিনেট করা মাংস ভেজে তুলুন। আবার অল্প তেলে আদা ও রসুন কুচি, সটে করে বড় করে কাটা ১.১/২ কাপ পেঁয়াজ, গাজর কুচি, স্টির ফ্রাই করে লাল, সবুজ, হলুদ ক্যাপসিকাম দিয়ে সামান্য গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন। ভেজে রাখা মাংসগুলো দিয়ে সসের স্টক দিয়ে রান্না হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

  • বিফ চিলি উইথ ভেজিটেবল

উপকরণ

পাতলা লম্বাকাট মাংস— ২৫০ গ্রাম, লাল মরিচ গুঁড়া— ১/২ চা চামচ, গোলমরিচ গুঁড়া— ১/৪ চা চামচ, রসুন বাটা— ১/২ চা চামচ, আদা বাটা— ১/২ চা চামচ, লেবুর রস— ১ চা চামচ, লবন— স্বাদমতো, সয়াসস— ১ চা চামচ, ওয়েস্টার সস— ১ চা চামচ, কর্নফ্লাওয়ার— ২ টেবিল চামচ, মিক্সিং বোলে মাংস নিয়ে মিক্স করে ১ ঘণ্টা ম্যারিনেট করুন।

11

প্রস্তুত প্রণালি

মাঝারি আঁচে ম্যারিনেট করা মাংস ভেজে ঢেকে রান্না করুন সিদ্ধ হওয়া পর্যন্ত। প্যানে তেল গরম করে রসুন কুচি গোল্ডেন করে ভেজে কাঁচামরিচ দিয়ে মোটা কাটা পেঁয়াজ সটে করুন। ক্যাপসিকাম দিয়ে রান্না করে চিলি সস, টম্যাটো কেচাপ, সয়া সস, ওয়েস্টার সস, চিলি ফ্লেক্স, লাল মরিচ গুঁড়া, লেবুর রস, লবণ, ভেজে রাখা বিফ দিয়ে রান্না হয়ে গেলে সার্ভিং ডিশে ঢেলে ফ্রাইড রাইস, পরোটা, নানের সঙ্গে পরিবেশন করুন।