- চিজি ম্যাঙ্গো কাপ
উপকরণ (ক)
১: মিডিয়াম সাইজের পাকা আম ২টা (পিউরি), ২: চিনি ১ টেবিল চামচ, ৩: কর্নফ্লাওয়ার ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি
একসঙ্গে জ্বাল করে বলক এলে নামিয়ে ছোট গ্লাসে সেট করে নিন গ্লাসের নিচের পোষানে।
উপকরণ (খ)
১: ক্রিম চিজ ৩ টেবিল চামচ, ২: ডানো ক্রিম ২ টেবিল চামচ, ৩: গুঁড়া চিনি ২ টেবিল চামচ, ৪: আমের পিউরি ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি
প্রথমে চিজ ও গুঁড়া চিনি ভালো করে মিক্স করে পরে ক্রিম মিশিয়ে আরেকটু মিক্স করে সবশেষে আমের পিউরি ১ টেবিল চামচ দিয়ে ভালো করে বিটার দিয়ে বিট করে একটা স্মোথ ক্রিম বানিয়ে নিন।
গ্লাসে সেট হওয়া আমের মিশ্রণের ওপর ভ্যানিলা পাউন্ড কেক দুই পিস ঝুরি করে দ্বিতীয় লেয়ারে বিছিয়ে দিন। একটু চেপে চেপে সেট করুন। তার ওপরে চিজের মিশ্রণ ঢেলে দিন সমান করে। মোট তিনটা লেয়ার হবে। এবার ওপরে পছন্দমতো সাজিয়ে ফ্রিজে ঠাণ্ডা করে পরিবেশন করুন।
- ক্লাউডি লিচি ডিলাইট
উপকরণ
১: মিষ্টি পাকা লিচু ১২টা (এক সাইড থেকে কেটে বিচিটা বের করে নেব, ২: হাফ লিটার লিকুইড দুধ ঘন করে অর্ধেক করতে হবে।, ৩: কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ, ৪: পাউডার মিল্ক ৪ টেবিল চামচ, ৫: ঘি ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি
ঘন দুধে একে একে পাউডার মিল্ক, কনডেন্সড মিল্ক দিয়ে একটা ঘন টেক্সচার আসা পর্যন্ত নাড়তে থাকুন। ঘন হয়ে এলে ঘি দিয়ে নামিয়ে নিন এবং ঠাণ্ডা হতে দিন।
লিচুর পুর তৈরির উপকরণ
১: মাওয়া ৩ টেবিল চামচ, ২: পাউডার মিল্ক ১ টেবিল চামচ, ৩: রান্না করা ঘন দুধ ২ চা চামচ, ৪: ঘি ১ চা চামচ

প্রস্তুত প্রণালি
প্রথমে মাওয়া, পাউডার মিল্ক ও ঘন দুধ একসঙ্গে মাখিয়ে নিন। সবশেষে ঘি মিলিয়ে ছোট ছোট করে লিচুর বিচির স্যাপ তৈরি করে নিন। এবার লিচুর ভেতরে বিচির জায়গায় মাওয়ার তৈরি বিচি ঢুকিয়ে নিন এবং সার্ভিং ডিশে সেট করে নিন। এবার তৈরি করা ঠাণ্ডা ঘন দুধ ওপরে ঢেলে বাদাম কুচি, মাওয়া গুঁড়া ও তবক দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।









