ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে মানিয়ে যায় ব্লো ড্রাই। ব্লো ড্রাই করলে চুল ভলিউমিনাস, শাইনি ও হেলদি দেখায় বলে একে অনেকে বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ার স্টাইল।
বিউটি স্যালুনে গিয়ে চুল ব্লো ড্রাই করা যেমন সময়সাপেক্ষ, তেমনি খরুচেও। অথচ বাড়িতে বসে চুল ব্লো ড্রাই করা কিন্তু একদমই কঠিন নয়। বরং কয়েকটা সহজ ধাপে ঘরে বসেই বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করা সম্ভব।
অনেকে মনে করেন, ব্লো ড্রাই বলতে শুধুমাত্র একটা হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকানোকে বোঝায়। এটি ভুল ধারণা। ব্লো ড্রাইইয়ের জন্য হেয়ার ড্রায়ায়ের পাশাপাশি চুলের ধরন বুঝে হেয়ার কেয়ার প্রোডাক্টস ব্যবহার করা জরুরি।
১) ভালো কোয়ালিটির হেয়ার ড্রাইয়ার ব্যবহার করুন
চুলে পারফেক্টলি ব্লো ড্রাই করতে হেয়ার ড্রাইয়ারের ভূমিকা সবচেয়ে বেশি। তাই যদি এই হেয়ার টুলের কোয়ালিটি ভালো না হয়, তাহলে চুল ড্যামেজ হওয়ার শঙ্কা থাকে।
তাই এমন হেয়ার ড্রাইয়ার বেছে নিন যেটাতে টেম্পারেচার অ্যাডজাস্টের ব্যবস্থা আছে। এতে ব্লো ড্রাই করার সময় প্রয়োজন অনুযায়ী টেম্পারেচার কম-বেশি করতে পারবেন।
২) বাতাসে বা টাওয়েলের সাহায্যে চুল শুকিয়ে নিন
একদম ভেজা চুলে ব্লো ড্রাই করলে চুলের শাইন ও সফটনেস অনেকটা কমে যাবে। একইসঙ্গে তখন বেশি সময় ধরে হেয়ার ড্রাইয়ার ইউজ করতে হবে বলে চুলের ক্ষতি হওয়ার চান্স থাকবে।
ব্লো ড্রাই করার আগে চুলে শ্যাম্পু ও কন্ডিশনার অ্যাপ্লাই করে ভালোমতো ধুয়ে নিন৷ তারপর বাতাসে ভেজা চুল এমনভাবে শুকিয়ে নিন, যাতে করে চুলের এক্সট্রা পানি ঝরে যায়। চাইলে চুল শুকাতে নরম মাইক্রোফাইবার টাওয়েলও ব্যবহার করতে পারেন।
৩) পুরো চুলে ভালোভাবে হিট প্রোটেক্টর স্প্রে ইউজ করুন
শুধুমাত্র হেয়ার লেন্থে হিট প্রোটেক্টর স্প্রে অ্যাপ্লাই করুন। সবচেয়ে ভালো হয়, যদি ক্লিপের সাহায্যে চুল ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেক ভাগে স্প্রে ইউজ করতে পারেন।
৪) সঠিক ডিরেকশনে হেয়ার ড্রাইয়ার ইউজ করুন
পারফেক্ট ব্লো ড্রাইয়ের জন্য সঠিক ডিরেকশনে হেয়ার ড্রাইয়ার ব্যবহার করা জরুরি। এই কাজটা করার জন্য শুরুতেই মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। এতে চুলে জট থাকলে তা খুলে যাবে। তারপর আপনার চুল কয়েক ভাগে ভাগ করে নিন। এবার প্রতিটা ভাগ ক্লিপের সাহায্যে আটকে নিন। তারপর আস্তে আস্তে চুলগুলো হেয়ার ড্রাইয়ারের সাহায্যে শুকাতে শুরু করুন।
অনেকেই চুল ব্লো ড্রাই করতে গেলে আগে পেছন দিকের চুল এবং তারপর সামনের দিকের চুলে ড্রাইয়ার ইউজ করেন। এটি ভুল। ব্লো ড্রাই করার ক্ষেত্রে সবসময় সামনের দিকে থাকা চুল চুলগুলো শুরুতে শুকিয়ে ফেলতে হবে। তারপর বাকি চুল ব্লো ড্রাই করতে হবে। এক্ষেত্রে শুরুতে হেয়ার ড্রাইয়ারের টেম্পারেচার লো টু মিডিয়াম রাখতে হবে। শুরুর দিকে কম টেম্পারেচার রেখে তারপর ধীরে ধীরে বাড়ালে ব্লো ড্রাই সবচেয়ে পারফেক্ট হয়।চুল থেকে অন্তত ১৫ সেন্টিমিটার দূরে হেয়ার ড্রাইয়ার রেখে ব্যবহার করুন।
৫) চুলের গোড়ায় ব্লো ড্রাই করুন
চুলে ভলিউম ও বাউন্সি ইফেক্ট আনতে গোড়ার দিকের চুলগুলো ফ্লিপ করে সামনের দিকে নিয়ে আসুন এবং একটা মোটা দাঁতের চিরুনি দিয়ে একবার আঁচড়ে নিন। তারপর খুব সাবধানে হেয়ার ড্রাইয়ার ব্যবহার করুন৷ তবে চুলের গোড়ার দিকে হেয়ার ড্রাইয়ারের টেম্পারেচার অবশ্যই লো রাখতে হবে৷
৬) চুলে সিরাম অ্যাপ্লাই করুন
সিরাম আমাদের চুল সফট, শাইনি ও সিল্কি রাখতে হেল্প করে। তাই পার্লারের মতো চাইলে ব্লো ড্রাই করার পর চুলে ভালো কোয়ালিটির হেয়ার সিরাম অ্যাপ্লাই করুন। এতে হেয়ার ড্রাইয়ার ইউজ করার পরেও চুলের সফটনেস ও শাইন ইনট্যাক্ট থাকবে।









