বিফ পার্সিয়ান তাবেই কাবাব
উপকরণ
মাংসের কিমা ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ
মরিচ কুচি ১ টেবিল চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
গরম মসলার গুঁড়া ২ চা চামচ
চিলি ফ্ল্যাক্স ১ চা চামচ
জাফরান ১ চিমটি
লেবুর রস ১ টেবিল চামচ
ময়দা ২ টেবিল চামচ
তেল ৩/৪ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
মাংস ভালোভাবে ধুয়ে কিমা করে নিন। চেষ্টা করবেন কিছুটা চর্বিসহ নিতে এবং কোনো রকম পানি যেন কিমাতে না থাকে।
কিমার সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ৩০-৪০ মিনিট রেস্টে রেখে দিন। এবার নন স্টিক প্যান বা তাওয়ায় চেপে চেপে বিছিয়ে নিন পুরোটা। চারপাশ থেকে ঘুরিয়ে তেল ঢেলে দিন। মিডিয়াম আঁচে ১০ মিনিট ভেজে এবার স্পেচুলা বা ছুরি দিয়ে চারকোনা করে কেটে নিয়ে টুকরোগুলোকে উল্টে দিয়ে চেপে চেপে ভেজে নিন। কাবাবের গা থেকে তেল ছেড়ে এলে নামিয়ে নিন। এবার লেটুস পাতা আর সালাদ দিয়ে সাজিয়ে পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন মজাদার এ পার্সিয়ান তাওয়া কাবাব।









