আস্ত রসুনে বিফ কষা
উপকরণ
গরুর মাংস ১ কেজি
তেল ১ কাপ
পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
জিরা বাটা ১ চা চামচ
ধনিয়া গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া ২ টেবিল চামচ
ভাজা শুকনা মরিচ ২-৩টি
বেরেস্তা ২ টেবিল চামচ
আস্ত রসুন ৫-৬টি
ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ
লবণ পরিমাণমতো
কাঁচামরিচ ৩-৪টি

প্রস্তুত প্রণালি
১. মাংসের সঙ্গে সব উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে চুলায় বসিয়ে দিন। (আস্ত রসুন, ভাজা জিরার গুঁড়া বাদ দিয়ে)
২. মাংস থেকে পানি বের হলে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে রান্না করুন সেদ্ধ হওয়া পর্যন্ত।
৩. সেদ্ধ হলে আস্ত রসুন দিয়ে আবার কষাতে থাকুন তেলের ওপর উঠে আসা পর্যন্ত। উঠে এলে চুলার আঁচ কমিয়ে ঢেকে রেখে দিন আরো কিছুক্ষণ। নামানোর আগে দিয়ে দিন ভাজা জিরার গুঁড়া। পরিবেশন করুন গরম গরম যেকোনো খাবারের সঙ্গে।









