স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। ডিসেম্বরে পূর্ণ হবে বিজয়ের ৫০ বছর। এ সময়েই করোনা মহামারীতে গোটা বিশ্ব টালমাটাল, ক্ষতিগ্রস্ত বাংলাদেশও। তবে এর মধ্যেও যে কয়েকটি খাত কঠিন এ পরিস্থিতি মোকাবেলায় সাহস জুগিয়েছে, কৃষি তার অন্যতম। পাঁচ দশক পেরিয়ে বাংলাদেশের কৃষি আজ এক অনন্য উচ্চতায়। এ প্রেক্ষাপটে বণিক বার্তা ও বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) ‘বাংলাদেশের ৫০ বছর: কৃষির রূপান্তর ও অর্জন’ শীর্ষক কৃষি সম্মেলনের আয়োজন করেছে। গতকালের এ আয়োজনের কিছু মুহূর্ত