গত কয়েক বছরে অনেক পরিবর্তন ঘটেছে। তবে দুই দেশের মধ্যকার সম্পর্ক ক্রমেই আরো ভালো হচ্ছে।

দুই দেশের অর্থনীতির মধ্যে অনেক মিল রয়েছে। অনুসরণ করার মতো কোনো প্রস্তুত মডেল আমাদের নেই। আমরা কাজ করতে করতে শিখছি এবং শেষ পর্যন্ত সফল হওয়ার একটি পথ খুঁজে নিচ্ছি। আমি মনে করি, বাংলাদেশের অর্থনীতিও সফলভাবে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে কঠোরভাবে চেষ্টা করছে। নতুন কিছু করার চেষ্টা এবং ভালো কিছু করার চেষ্টা কখনো বন্ধ না করাই ভালো। আমাদের মতো বৃহৎ ও জনবহুল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখন পরিবেশ আরো গুরুত্বপূর্ণ। আমাদের একটি স্থিতিশীল পরিবেশ ও স্থিতিশীল শাসন ব্যবস্থা রয়েছে। সরকারগুলো ধীরে ধীরে এবং দৃঢ়তার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। কিছু নীতি প্রক্রিয়াধীন রয়েছে। বিদেশী বিনিয়োগকারী হিসেবে আমরা এটিকে একটি ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছি।

চীনের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনে আমি অত্যন্ত আশাবাদী। আমি দুই দেশের মধ্যে আরো ভালো ও ক্রমবর্ধমান সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সহযোগিতা এবং বিশেষ করে বিনিয়োগ প্রত্যাশা করছি। আমি নিশ্চিত, ভবিষ্যতে দুই দেশের অর্থনীতি এমন সুসম্পর্ক থেকে উপকৃত হবে।

হান কুন: প্রেসিডেন্ট, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)