তবে খারাপ অবস্থায় থাকা কিছু প্রতিষ্ঠানের কারণে এমন কিছু আইন ও নীতিমালা করা হয়েছে, যার প্রভাব ভালো পারফর্ম করা প্রতিষ্ঠানগুলোর ওপরও পড়ছে।

বর্তমানে এনবিএফআই খাতের কয়েকটি প্রতিষ্ঠান ভালো করছে। কিন্তু বিদ্যমান নীতিমালার কারণে তাদেরও কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। রাইট-অফ পলিসি, ডেফার্ড ট্যাক্স ও রিশিডিউলিং নীতিমালায় ব্যাংক ও এনবিএফআইয়ের জন্য পার্থক্য রয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ব্যাংকগুলো যেখানে ১০ বছর পর্যন্ত সময় ও দুই বছর গ্রেস পিরিয়ড পাচ্ছে, সেখানে এনবিএফআই প্রতিষ্ঠানগুলো পাঁচ বছরের বেশি সময় দিতে পারছে না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একই ধরনের গ্রাহকদের সেবা দেয়, তাই উভয় খাতের জন্য এত ভিন্ন নীতিমালা থাকা উচিত নয়।