ডাচ্-বাংলা ব্যাংকই বাংলাদেশের একমাত্র এবং প্রথম আর্থিক প্রতিষ্ঠান, যা নিজস্ব Tier-4 সার্টিফায়েড ডেটা সেন্টারের মাধ্যমে ২০১৮ সাল থেকে সেবা প্রদান করে আসছে। নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে বর্তমানে ব্যাংকের দুটি কার্যকর ডাটা সেন্টার রয়েছে, যার মধ্যে একটি Tier-4 মানসম্পন্ন। এ উন্নত প্রযুক্তিগত অবকাঠামো ব্যাংকের অপারেশনাল স্থিতিস্থাপকতা বৃদ্ধি করেছে এবং গ্রাহকদের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করেছে।
ব্যবসায়িক ধারাবাহিকতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ব্যাংক বর্তমানে আরেকটি Tier-4 মানসম্পন্ন ডাটা সেন্টার স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে, যা শিগগিরই কার্যক্রম শুরু করবে। এটি ব্যাংকের ভবিষ্যৎ সেবার মান ও ধারাবাহিকতা আরো উন্নত করবে এবং সামগ্রিক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত করবে।
সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে ডাচ্-বাংলা ব্যাংক বিশ্বস্বীকৃত সার্টিফিকেশন যেমন Payment Card Industry Data Security Standard (PCI DSS Version 4.0.1), ISO/IEC 27001:2022 (Information Security Management Systems – ISMS), এবং SWIFT Customer Security Programme (Swift CSP) 2025 — সার্টিফিকেশন অর্জনকারী আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক প্রতি বছর নিয়মিতভাবে এ সার্টিফিকেশনগুলো নবায়ন করে থাকে, যা আমাদের তথ্য নিরাপত্তা ও প্রযুক্তিগত মানের ধারাবাহিকতা নিশ্চিত করে।










