আমাদের সেন্টারটি একটি বিশেষায়িত কার্ডিয়াক সেন্টার। একটি পূর্ণাঙ্গ কার্ডিয়াক হাসপাতাল বা কার্ডিয়াক সার্জারি সেন্টারে যে ধরনের বিভাগ ও সেবা প্রয়োজন, তার প্রায় সবই এখানে রয়েছে।
এর মধ্যে ডায়ালাইসিস ইউনিট, স্বয়ংসম্পূর্ণ নিউরোসার্জারি ইউনিট এবং গ্যাস্ট্রোলিভার ইউনিট রয়েছে।
এছাড়া আমাদের আইসিইউ, স্টেপডাউন সিসিইউ ও সিআইসিইউ রয়েছে। ক্রিটিক্যাল কেয়ারের পাশাপাশি বেডসাইড ডায়ালাইসিসের সুবিধাও রয়েছে।
হার্টের যেসব ধরনের অপারেশন রয়েছে, তার প্রায় সবই আমাদের এ সেন্টারে হয়েছে। বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি ও কার্ডিওলজির ক্ষেত্রে যে যুগান্তকারী উন্নতি হয়েছে, তারই সর্বশেষ স্বাক্ষর হিসেবে এ ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারকে আমরা দেখতে পারি।
আমাদের মূল লক্ষ্য হলো স্বল্প খরচে বিশ্বমানের সেবা দেয়া। আমরা সপ্তাহে সাতদিন, ২৪ ঘণ্টা এ সেবা দিয়ে যাচ্ছি।










