ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতাল একটি বিশেষায়িত কার্ডিয়াক হাসপাতাল। এ হাসপাতালে কার্ডিয়াক রোগীদের পাশাপাশি অন্যান্য জটিল ও কমপ্লিকেটেড রোগীদেরও চিকিৎসাসেবা দেয়া হয়।

যেমন হার্টের সমস্যার পাশাপাশি লিভারের সমস্যা, কিডনির সমস্যা, ক্যান্সার, ম্যালিগন্যান্সি কিংবা মাল্টি-অর্গান সমস্যায় আক্রান্ত রোগী।

এ ধরনের রোগীদের আমরা সাধারণত চিকিৎসাসেবা দিয়ে থাকি। বাংলাদেশের অনেক হাসপাতালেই এ ধরনের সেবা সহজলভ্য নয়; হাতেগোনা এক-দুটি হাসপাতালে এ ধরনের সেবা রয়েছে। আমাদের কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার বা কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ারের যে সাপোর্ট, সেটির জন্য আমি আছি।

আমার পাশাপাশি আরো পাঁচজন সদস্য আছেন, যারা জুনিয়র কনসালট্যান্ট ও মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমরা কার্ডিয়াক রোগীদের কার্ডিয়াক ম্যানেজমেন্ট দিয়ে থাকি, পাশাপাশি কার্ডিয়াক রোগীদের সঙ্গে থাকা অন্যান্য জটিল সমস্যারও চিকিৎসাসেবা দিই।কারো কিডনির সমস্যা থাকতে পারে, কারো লিভারের সমস্যা থাকতে পারে, আবার কারো ব্রেইন স্ট্রোক থাকতে পারে। এ ধরনের মাল্টি-অর্গান সমস্যার চিকিৎসাসেবাও আমরা দিই।