সাভারের মাটি ও আবহাওয়া গোলাপ চাষের জন্য বেশ উপযোগী। পরিচিত ‘গোলাপ গ্রাম’-এর বাইরেও উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গোলাপের চাষ। সারা বছরই গোলাপের আবাদ হলেও শীত মৌসুমে ফলন তুলনামূলক ভালো হয়। বর্তমানে বাজারে প্রতি বান্ডিল গোলাপ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। ভালো ফলন ও বাজারদর থাকায় গোলাপ চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। ছবি মাসফিকুর সোহান