হোমগ্রোউন মাইক্রোব্লগিং অ্যাপ কু ব্যবহারকারীদের জন্য আরো চারটি ফিচার যুক্ত করতে যাচ্ছে। ফিচারগুলো হলো প্রোফাইলে ১০টি ছবি যুক্ত করা, একটি কু সেভ করা, শিডিউল করা ও ড্রাফট সংরক্ষণ। খবর গ্যাজেটস নাউ।
নতুন আপডেটের অংশ হিসেবে কু এর ব্যবহারকারীরা এখন থেকে প্রোফাইলে ১০টি ছবি ব্যবহার করতে পারবে। যখন অন্য কোনো ব্যবহারকারী প্রোফাইলে প্রবেশ করবে, তখন ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে। কোন ছবি কখন ও কীভাবে আসবে সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।
প্রোফাইলে ছবি যুক্ত করার পর কু শিডিউলের ফিচারও আনা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভবিষ্যতের কোনো এক সময়ের জন্য কু পোস্ট সংরক্ষণ করে রাখতে পারবেন। এর মাধ্যমে কোনো আইডিয়া বা তথ্য লিখে সংরক্ষণ করা যাবে এবং ভবিষ্যতে কোনো একসময় আপলোডের জন্য নির্ধারণ করে দেয়া যাবে।
শিডিউলের পর আরো একটি ফিচার হলো ড্রাফট। এর মাধ্যমে কোনো পোস্ট দেয়ার আগে তা পছন্দানুযায়ী এডিট বা পরিবর্তন করে নেয়া যাবে।










