কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টকে সম্প্রতি ১ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করেছেন ব্রাজিলের একটি আদালত। সেই সঙ্গে দেশটিকে আইফোন বিক্রি করতে হলে তার সঙ্গে ব্যাটারি চার্জার সরবরাহের নির্দেশও দেয়া হয়েছে। দেশটির ঋণগ্রহীতা, ভোক্তা ও করদাতাদের দায়ের করা মামলায় সাও পাওলোর একটি আদালত অ্যাপলের বিরুদ্ধে এ রায় দিয়েছেন। মামলায় চার্জার ছাড়া ফ্ল্যাগশিপ ডিভাইস বিক্রির বিষয়টিকে অপমানজনক অনুশীলন হিসেবে আখ্যা দেয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে অ্যাপল আপিল করবে বলে জানিয়েছে। রয়টার্স
চার্জারসহ আইফোন বিক্রিতে অ্যাপলকে আদালতের নির্দেশ
কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টকে সম্প্রতি ১ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করেছেন ব্রাজিলের একটি আদালত। সেই সঙ্গে দেশটিকে আইফোন বিক্রি করতে হলে তার সঙ্গে ব্যাটারি চার্জার সরবরাহের নির্দেশও দেয়া হয়েছে।










