গ্রিসে নিজেদের প্রথম ক্লাউড অঞ্চল তৈরি করতে যাচ্ছে আলফাবেটের মালিকানাধীন গুগল। বিশ্বের অন্যতম ক্লাউড কম্পিউটিং হাবে পরিণত হতে দেশটির যে প্রচেষ্টা সেটিকে আরো এগিয়ে নিতে প্রতিষ্ঠানটির এ উদ্যোগ। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিেসাটাসিস বলেন, এ চুক্তির আওতায় গ্রিসের অর্থনীতিতে ২১৩ কোটি ডলার যুক্ত হবে এবং ২০৩০ সাল নাগাদ ২০ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তথ্যের সঠিক ব্যবহারের পাশাপাশি সাইবার হামলার যুগে ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে পারবে। রয়টার্স
গ্রিসে প্রথম ক্লাউড অঞ্চল তৈরি করবে গুগল
গ্রিসে নিজেদের প্রথম ক্লাউড অঞ্চল তৈরি করতে যাচ্ছে আলফাবেটের মালিকানাধীন গুগল।










