ক্রেতাদের জন্য গুগল ফটোজে আনলিমিটেড স্টোরেজ ব্যাকআপ সুবিধা এনেছে টি মোবাইল। গুগল ওয়ান মেম্বারশিপের আওতায় এ সুবিধা নিতে অবশ্যই পয়সা গুনতে হবে। ভোক্তাদের এ সুবিধা নেয়ার জন্য গুনতে হবে মাসে ১৫ ডলার। এর বিনিময়ে তারা আরো ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজের সুবিধাও পাবেন। খবর দ্য ভার্জ।
গুগল ওয়ান মেম্বারশিপের আওতায় আনলিমিটেড ছবি ও ভিডিও অরিজিনাল রেজুলেশনে রাখা যাবে গুগল ফটোতে। ২০২১ সালে যখন গুগল বিনামূল্যে ছবি রাখার সুযোগ বন্ধ করে দিয়েছিল তখন উদ্বিগ্ন বিশ্ব নতুন বিকল্প স্টোরেজের সন্ধান করছিল। যদিও ১৫ জিবির ফ্রি স্টোরেজ অনেকের জন্য যথেষ্টই ছিল, কিন্তু যারা প্রচুর ছবি তোলেন তাদের ব্যাকআপ রাখার প্রয়োজনে সেট ইট অ্যান্ড ফরগেট ইট সুবিধা গুগলের পেইড সার্ভিস ওয়ান মেম্বারশিপ।
গুগল ওয়ান মেম্বারশিপের শুরু ১০০ জিবির ক্লাউড স্টোরেজের জন্য মাসে ২ ডলার। এ খরচ ২ টেরাবাইট স্টোরেজের জন্য মাসে ১০ ডলার পর্যন্ত হতে পারে। তবে এর বাইরে ক্রেতাদের জন্য আরেকটি অপশন নিয়ে এসেছে টি মোবাইল। নতুন এ অফারে আনলিমিটেড ফটো রাখার সুবিধা পাওয়া যাবে মাত্র ১৫ ডলারে।
বেশির ভাগ মানুষেরই হয়তো ২ টেরাবাইট ফটো স্টোরেজের জন্য যথেষ্ট। কিন্তু কেউ চাইলে ২ টেরাবাইট স্টোরেজ অন্য আরো পাঁচজনের সঙ্গে শেয়ারও করা যাবে। গুগল ফটোজের সুবিধা হলো, এটি একমাত্র টি মোবাইল ম্যানেজারের মাধ্যমে ব্যবহার করা যাবে। আপনার পরিকল্পনা অনুসারে প্রত্যেকের জন্য নয়। নতুন স্টোরেজ পরিকল্পনার এ সুবিধা পাওয়া যাবে ২৬ এপ্রিল থেকে।










