ব্লকের শীর্ষ নির্বাহী (সিইও) পদবি রাখছেন না জ্যাক ডরসি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে পাঠানো চিঠিতে তিনি অবহিত করেন, ব্লক বা সাবেক স্কয়ারে তার পদবি হবে ‘ব্লক হেড’। এর মাধ্যমে কোম্পানিটিতে কোনো সিইও ও প্রেসিডেন্ট পদবির কর্মকর্তা লাগছে না। জিম ম্যাককেলভির সঙ্গে ২০০৯ সালে স্কয়ার প্রতিষ্ঠা করেন ডরসি। মূলত পেমেন্ট প্লাটফর্ম হিসেবে কাজ করলেও গত ডিসেম্বরে ব্লক নামে ক্রিপ্টো বাজারে প্রবেশ করেছে প্লাটফর্মটি। সিএনবিসি