চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসএমআইসির মুনাফা কমেছে ২৫ শতাংশ। প্রায় দুই মাসব্যাপী লকডাউনের ধাক্কায় চীনের শীর্ষস্থানীয় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা কোম্পানির আয়ে প্রভাব পড়েছে। সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে সাংহাই শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে এসএমআইসির আয় ৪২ শতাংশ বেড়ে ১৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে কোম্পানির মুনাফা পূর্ববর্তী বছরের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ কমে ৫১ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। —নিক্কেই এশিয়া
চীনে লকডাউনের ধাক্কায় এসএমআইসির মুনাফা ২৫% কমেছে
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসএমআইসির মুনাফা কমেছে ২৫ শতাংশ। প্রায় দুই মাসব্যাপী লকডাউনের ধাক্কায় চীনের শীর্ষস্থানীয় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা কোম্পানির আয়ে প্রভাব










