একসঙ্গে দুজন ব্যবহারকারীকে একটি টুইট দেয়ার সুবিধা প্রদানে কোটুইট ফিচারের পরীক্ষা চালাচ্ছে টুইটার। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও কোরিয়ার নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের এটি পরীক্ষার সুযোগ দেয়া হয়েছে। নতুন কোটুইট ফিচারের মাধ্যমে দুটি অ্যাকাউন্ট যৌথভাবে একটি টুইট পোস্ট করতে পারবে এবং এটি দুজনের অ্যাকাউন্টেই দেখা যাবে। এটি গত বছর চালু করা কোলাবস ফিচারের মতোই। তবে কোটুইটস ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের পরিবর্তে বিভিন্ন ব্র্যান্ড ও কনটেন্ট নির্মাতাদের লক্ষ্য করেই আনা হয়েছে। —এনগ্যাজেট
কোটুইট ফিচারের পরীক্ষা চালাচ্ছে টুইটার
একসঙ্গে দুজন ব্যবহারকারীকে একটি টুইট দেয়ার সুবিধা প্রদানে কোটুইট ফিচারের পরীক্ষা চালাচ্ছে টুইটার। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও কোরিয়ার নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের এটি পরীক্ষার সুযোগ দেয়া হয়েছে।










