বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএএইউ)ফোকাসড গ্রুপ ডিসকাশন সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ ইঞ্জিনিয়ারিং (এএমই)প্রোগ্রাম শুরুর পদ্ধতি নিয়ে এ আলোচনা সম্পন্ন হয়।২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এ প্রোগ্রাম ‍শুরু করা হবে।বিশ্ববিদ্যালয়ের এভিয়েশন সেফটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন (এএসএআই) বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য এভিএম মুহাম্মদ নজরুল ইসলা। বিশেষ অতিথি ছিলেন এভিএম সাদেউদ্দিন আহমেদ, সহকারী বিমানবাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ)।অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক এবং এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন মফিজুর রহমান (অবঃ)। প্যানেলিস্ট হিসাবে বাংলাদেশ বিমানবাহিনী, সিভিল এয়ারলাইন্স এবং অত্র বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফোকাস গ্রুপ ডিসকাশনের (এফজিডি) লক্ষ্য ছিল বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা এবং বিএসসি এএমই প্রোগ্রাম শুরু করার জন্য প্রয়োজনীয় সমাধান খুঁজে বের করা। প্যানেলিস্টরা তাদের দক্ষতার ক্ষেত্রগুলোতে পূর্ব-প্রচারিত প্রশ্নের প্রেক্ষিদত আলোচনা করেন। সচিব এওএবি তার বক্তব্যে, বাংলাদেশে এএমই শিক্ষাপ্রদানে সীমিত প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং বিশ্ববিদ্যালয়-শিল্প যৌথ সহযোগিতার বিষয়টি তুলো ধরেন।

তিনি এ বিষয়ে বিএসএমআরএএইউ এর উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি ইভেন্টটি বিএসএমআরএএইউতে প্রোগ্রাম শুরুর স্বচ্ছ নির্দেশনা দেবে বলেও আশা প্রকাশ করেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রীর স্বপ্ন হলো বাংলাদেশকে একটি এভিয়েশন হাবে পরিণত করা। এরসঙ্গে সঙ্গতি রেখেই আজকের আয়োজন ।

উপাচার্য আরও বলেন,এভিয়েশন শিল্পে দক্ষ এবং যোগ্য এএমই পেশাদার তৈরির সক্ষমতাই বাংলাদেশকে একটি এভিয়েশন হাববে রূপান্তরিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।