টিকটকে বহুল ব্যবহূত ও জনপ্রিয় অনেক ফিচারই অনুকরণ করছে ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো প্লাটফর্ম। সম্প্রতি ‘ন্যারেশন ভয়েসওভার’ নামে একটি ফিচার চালু করছে গুগল মালিকানাধীন ভিডিও প্লাটফর্মটি।
‘ন্যারেশন’ ব্যবহার করে আগে থেকে রেকর্ড করা ভিডিওতে ধারাভাষ্য যোগ করেন কনটেন্ট নির্মাতারা। এমন কনটেন্টের উদাহরণ হিসেবে বলা যায় রান্নার টিউটোরিয়ালে নির্দেশনা দেয়া, বিভিন্ন হাস্যরসাত্মক ভিডিওতে ‘লাইভ রিঅ্যাকশন’ অথবা ‘দৈনন্দিন জীবন’ বা ‘সকালের রুটিন’ ধাঁচের ভিডিও।
একটি ভিডিও রেকর্ড করার পর শর্টসে ভয়েসওভার যোগ করতে ক্যামেরা স্ক্রিনের নিচের ডান পাশে থাকা ‘চেকমার্কে’ চাপ দিতে হবে। এরপর ‘ভয়েসওভার’ বাটনে চাপ দিয়ে ব্যবহারকারী কোথা থেকে ভয়েসওভার শুরু করতে চান, সেটি ঠিক করে চাপ দিতে হবে ‘রেকর্ড’ বাটনে। পরবর্তী সময়ে ভলিউমও ঠিক করে নিতে পারবেন তিনি।










