নির্দিষ্ট কিছু সেমিকন্ডাক্টর ডিভাইস, ইন্টিগ্রেটেড সার্কিট ও মোবাইল ডিভাইসের জন্য স্যামসাং, কোয়ালকম ও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) উৎপাদিত কিছু ইউনিটের কার্যক্রম তদন্ত করবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকরা। সম্প্রতি দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএসআইটিসি) এ কথা জানিয়েছে। কমিশন স্যামসাং ও টিএসএমসি নির্মিত কিছু সেমিকন্ডাক্টর এবং স্যামসাং ও কোয়ালকম নির্মিত কিছু ইন্টিগ্রেটেড সার্কিটের ওপর তদন্ত করবে। গত মাসে নিউইয়র্কভিত্তিক ডেডালাস প্রাইম এলএলসির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স
স্যামসাং, কোয়ালকম ও টিএসএমসির কার্যক্রম তদন্ত করবে যুক্তরাষ্ট্র
নির্দিষ্ট কিছু সেমিকন্ডাক্টর ডিভাইস, ইন্টিগ্রেটেড সার্কিট ও মোবাইল ডিভাইসের জন্য স্যামসাং, কোয়ালকম ও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) উৎপাদিত কিছু ইউনিটের কার্যক্রম তদন্ত করবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকরা।










