চলতি বছরের জুন, জুলাই ও আগস্টে টুইটার, টিকটক, নেটফ্লিক্সসহ ক্রিপ্টো কোম্পানি কয়েনবেজে উল্লেখযোগ্য হারে কর্মীদের অব্যাহতি দেয়া হয়েছে। তবে বর্তমানে এ হার কমে আসছে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ৩৫৮টি স্টার্টআপ ও প্রযুক্তিপ্রতিষ্ঠান কর্মীদের অব্যাহতি দিয়েছে। প্রথম প্রান্তিকে এর পরিমাণ ছিল ২০টি। মে মাসে অনলাইনে ব্যবহূত গাড়ি বিক্রি প্লাটফর্ম কারভানা মে মাসে ২ হাজার ৫০০ কর্মীকে অব্যাহতি দিয়েছে। এ সময়ে নেটফ্লিক্স ও পেপালের মতো প্রতিষ্ঠানে কর্মবিরতির হার কম। দ্বিতীয় প্রান্তিকে নেটফ্লিক্স ৪৫০ কর্মী ও পেপাল ৮৩ কর্মীকে চুক্তি থেকে অব্যাহতি দিয়েছে। জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও টুইটার বেশকিছু কর্মীকে অব্যাহতি দিয়েছে।