পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন তৈরিতে ব্যস্ত সময় কাটছে স্যামসাংয়ের। শিগগিরই বাজারে গ্যালাক্সি জি ফোল্ড ৪ ও গ্যালাক্সি জি ফ্লিপ ৪ স্মার্টফোন আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। স্যামসাংয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো না হলেও অনলাইনে পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে অনেক তথ্য পাওয়া যাচ্ছে।

স্যামসাংয়ের তথ্য শেয়ারকারী প্লাটফর্মের স্যামমোবাইলের দাবি, গ্যালাক্সি জি ফোল্ড ৪ ও গ্যালাক্সি জি ফ্লিপ ৪ স্মার্টফোনের প্রধান যন্ত্রাংশ উৎপাদনে ব্যস্ত সময় কাটছে স্যামসাংয়ের।

চলতি বছরেই পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোন উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। আশা করা হচ্ছে, এক কোটি ইউনিটের বেশি ফোল্ডেবল ফোন জাহাজীকরণ করবে স্মার্টফোন নির্মাতা জায়ান্টটি। গত বছর জি ফ্লিপ ৩-এর তুলনায় জি ফোল্ড ৩-এর জনপ্রিয়তা আমলে নিলে আসন্ন গ্যালাক্সি জি ফোল্ড ৪ ফোনটি সিরিজের ৭০ শতাংশের প্রতিনিধিত্ব করবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের শেষ নাগাদ স্যামসাং যদি এক কোটি ফোল্ডেবল ফোন বিক্রি করতে পারে, তাহলে একই রেকর্ড স্থাপন করবে তারা। প্রথমবারের মতো বিশ্বব্যাপী মোট স্মার্টফোন বিক্রি ১ শতাংশ ছাড়াবে ফোল্ডেবল ফোন।