পিক্সেল বাডস এ-সিরিজের ব্যাস স্লাইডার ফিচারের বাগ সমাধানে নতুন আপডেট উন্মুক্ত করেছে গুগল। ২০২১ সালের জুনে এটি বাজারে আনে প্রতিষ্ঠানটি। ব্যাস স্লাইডারের মাধ্যমে ব্যবহারকারীরা সাউন্ড ব্যাস নিয়ন্ত্রণ করতে পারে। এ ফিচারে সমস্যার বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন আপডেট আনল সার্চ ইঞ্জিন জায়ান্টটি। গুগল জানায়, এ বাডসের হালনাগাদ ফার্মওয়্যারটি ছাড়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে এটি সবার ডিভাইসে চলে আসবে। ব্যবহারকারীরা ম্যানুয়ালিও এ আপডেট ইনস্টল করতে পারবে। —গ্যাজেটসনাউ
পিক্সেল বাডস এ-সিরিজে নতুন আপডেট
পিক্সেল বাডস এ-সিরিজের ব্যাস স্লাইডার ফিচারের বাগ সমাধানে নতুন আপডেট উন্মুক্ত করেছে গুগল। ২০২১ সালের জুনে এটি বাজারে আনে প্রতিষ্ঠানটি।










