ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণ করছে তাইওয়ান সরকার। সরকারের নীতি অনুসরণ করে রাশিয়ায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি জায়ান্ট এসার। এক বিবৃতিতে এসার জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আমরা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। সম্প্রতি তাইওয়ান সরকার ৫৭টি কৌশলগত গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্যের তালিকা করেছে যা রাশিয়ায় রফতানিতে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কম্পিউটার, টেলিকম, এভিওনিকস ডিভাইস ও সেমিকন্ডাক্টর তৈরির যন্ত্রাংশ। গিজমোচায়না