চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৭৬টি মডেলের ওএলইডি হ্যান্ডসেট উন্মোচন করেছে চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। সম্প্রতি প্রকাশিত ইউবিআই রিসার্চের প্রতিবেদনে বলা হয়, শুধু মে মাসেই ২০টি নতুন মডেলের ওএলইডি স্মার্টফোন বাজারে এসেছে। ওএলইডি স্মার্টফোন নিয়ে আসার ক্ষেত্রে শীর্ষে ছিল ভিভো। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ২১টি মডেলের স্মার্টফোন এনেছে। একই সময়ে শাওমি এনেছে ১৯টি। মার্কিন নিষেধাজ্ঞার আগে ওএলইডি স্মার্টফোন সরবরাহে শীর্ষে ছিল হুয়াওয়ে। দিইলেক