প্রিমিয়াম ব্র্যান্ড ইনফিনিক্স আজ ব্র্যান্ডটির প্রিমিয়াম সিরিজে ‘নোট ১২’ ডিভাইসের যাত্রা শুরুর ঘোষণা করেছে, যেটি গ্রাহকদের সেরা স্মার্টফোনের অভিজ্ঞতা দেবে। সাশ্রয়ী মূল্যে দেশের তরুণদের চাহিদানুযায়ী সেরা স্মার্টফোন উপহার দিতে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে এবং ইতোমধ্যে নিজেকে নতুন প্রজন্মের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডে পরিণত করতে সক্ষম হয়েছে। জনপ্রিয় ক্রিকেটার তাসকিনকে ‘নোট সিরিজ’ এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর করেছে ইনফিনিক্স।
তরুণ আইকন তাসকিন ইনফিনিক্সের নোট সিরিজের ডিভাইসগুলোর প্রচারণায় অংশ নিতে ব্র্যান্ডটির সঙ্গে এক-বছর মেয়াদি চুক্তিতে সই করেছেন। নতুন প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পছন্দের ব্র্যান্ড বা ‘ব্র্যান্ড অব চয়েজ’ হিসেবে প্রতিষ্ঠিত ইনফিনিক্স বিশ্বাস করে, নোট সিরিজের অত্যাধুনিক প্রযুক্তি ও এটির মূল্যায়ন গ্রাহকের কাছে তুলে ধরতে তাসকিন-ই উপযুক্ত ব্যক্তিত্ব।
ইনফিনিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে তাসকিন বলেন, গ্রাহকপ্রিয় ও নান্দনিক ডিজাইন, সর্বাধুনিক ফিচার, সর্বোচ্চ মান-সম্পন্ন গড়ন এবং অসাধারণ গেমিং কোর নিয়ে ইনফিনিক্স তরুণ প্রজন্মের সবচেয়ে কাঙ্ক্ষিত স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। দেশের নতুন প্রজন্মের একজন প্রতিনিধিত্বকারী হিসেবে জনপ্রিয় এই ব্র্যান্ডটির প্রচারণার সুযোগ পেয়ে আমি একইসঙ্গে কৃতজ্ঞ ও আনন্দিত।
এই মোবাইল ফোনটিতে
রয়েছে, আকর্ষণীয় ৬.৭ এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে যা গ্রাহকদের অসাধারণ
অভিজ্ঞতা দিতে সক্ষম। গেমিংভক্তদের জন্য ডিভাইসটিতে আরো আছে, হেলিও জি৮৮ আল্ট্রা গেমিং প্রসেসর এবং ৩৩ ওয়াট ফ্ল্যাশ
চার্জ সুবিধাযুক্ত ৫০০০এমএএইচ ব্যাটারি, যেটি ব্যবহারকারীদের দীর্ঘসময়
অসাধারণ গেমিং অভিজ্ঞতা এনে দেবার পাশাপাশি ডিটিএস স্পিকার এবং অন্যান্য গেমিং কিটও সাপোর্ট করে। প্রিমিয়াম এই
স্মার্টফোনটির কাঙ্ক্ষিত ফিচারের মধ্যে আরো রয়েছে, চমত্কার ও আকর্ষণীয় ছবি ক্যামেরাবন্দি করার জন্য ৫০
মেগাপিক্সেল আল্ট্রা-নাইট ট্রিপল ক্যামেরা, ৭.৯এমএম আল্ট্রা-স্লিক ডিজাইন এবং ১১জিবি (৬জিবি+৫জিবি) পর্যন্ত বর্ধিত র্যাম সুবিধা। ইনফিনিক্স ‘নোট ১২’ প্রযুক্তি ও ফিচারে নিঃসন্দেহে তার পূর্ববর্তী
স্মার্টফোনকে ছাড়িয়ে গ্রাহকদের মন জয় করবে।










