দেশের বাজারে পোভা ৪ সিরিজের নতুন দুটি মডেল নিয়ে এসেছে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পোভা ৪ ও পোভা ৪ প্রো উন্মোচন করা হয়। ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, টেকনো গ্লোবাল ব্র্যান্ড হলেও স্থানীয় চাহিদাকে গুরুত্ব দিয়েই পোভা ৪ সিরিজ উন্মোচন করা হলো। পোভা ৪ প্রোতে হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসর দেয়া হয়েছে। পোভা সিরিজের প্রথম ডিভাইস হিসেবে পোভা ৪ প্রোতে ৬ দশমিক ৬৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ৯০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। ফ্লোরাইট ব্লু রঙের এ স্মার্টফোনের দাম ২৬ হাজার ৯৯০ টাকা (ভ্যাট যুক্ত হবে)। পোভা ৪-এ থাকছে হেলিও জি৯৯ প্রসেসর। স্মার্টফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৮২ ইঞ্চি। ইউরানোলিথ গ্রে ও ক্রায়োলাইট ব্লু রঙের স্মার্টফোনটির দাম ২১ হাজার ৯৯০ টাকা।
পোভা ৪ সিরিজে টেকনোর নতুন দুই স্মার্টফোন
দেশের বাজারে পোভা ৪ সিরিজের নতুন দুটি মডেল নিয়ে এসেছে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো।










