ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা জোরদারে ভিপিএন পরিষেবায় বেশকিছু ফিচার যুক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডার। খবর টেকরাডার। বর্তমানে বিটডিফেন্ডার প্রিমিয়াম ভিপিএনে নতুন অ্যাড ব্লকার, অ্যান্টি-ট্র্যাকার মডেল ও হোয়াইটলিস্ট সুবিধা দেয়া হয়েছে। বিটডিফেন্ডার পরিচালিত সাম্প্রতিক এক গবেষণার তথ্যানুযায়ী, ৬১ শতাংশ গ্রাহক ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে কোনো ভিপিএস সার্ভিস বা অ্যান্টি-ট্র্যাকার, ৪৪ শতাংশ কোনো অ্যাড ব্লকার ও ৪৪ শতাংশ কোনো নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করে না।