কম্পিউটারের অরিজিন অ্যাপের বিকল্প ভার্সন নিয়ে কাজ করার ঘোষণা দেয়ার দুই বছর পেরিয়ে গেছে। দীর্ঘ সময় পর সম্প্রতি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ চালু করেছে ইলেকট্রনিক আর্টস (ইএ)। ইএ অ্যাপটির প্রকাশক প্রতিষ্ঠানটির দাবি, সম্প্রতি যে বেটা ভার্সনের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে সেটি এখন পর্যন্ত কম্পিউটারের জন্য সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন। ইএর আশা, অ্যাপটির স্ট্রিমলাইন ডিজাইন এবং এর পরিচালনা ব্যবহারকারীদের জন্য সহজ হবে। শিগগিরই অরিজিনের ব্যবহারকারীদের নতুন অ্যাপে সবকিছু স্থানান্তর করে নেয়ার জন্য জানানো হবে। এনগ্যাজেট