হোয়াটসঅ্যাপ কমিউনিটিজ নামে সম্প্রতি নতুন এক ফিচারের ঘোষণা দিয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ। এতে বেশকিছু অ্যাডমিন টুলস দেয়া হয়েছে এবং গোপনীয়তা সুরক্ষায় আরো শক্তিশালী ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে আর্জেন্টিনার ব্যবহারকারীরা ২ জিবি ফাইল শেয়ারের সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে তা অন্যান্য দেশের জন্যও উন্মুক্ত করা হবে। অ্যান্ড্রয়েডে বর্তমানে মেসেজ রিঅ্যাকশন ফিচার চালু হয়েছে। আরো আপডেট নিয়ে অধিকসংখ্যক ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত হবে। সামনের দিনগুলোয় গ্রুপ কলে অংশগ্রহণকারীর সংখ্যা ৩২-এ উন্নীত করা হবে। ওয়াবেটাইনফো
হোয়াটসঅ্যাপ কমিউনিটিজ ফিচারের ঘোষণা জাকারবার্গের
হোয়াটসঅ্যাপ কমিউনিটিজ নামে সম্প্রতি নতুন এক ফিচারের ঘোষণা দিয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ। এতে বেশকিছু অ্যাডমিন টুলস দেয়া হয়েছে এবং গোপনীয়তা সুরক্ষায় আরো শক্তিশালী ব্যবস্থা নেয়া হয়েছে।










