ভারতের অবকাঠামোভিত্তিক ও সাইবার নিরাপত্তা পরিষেবাপ্রতিষ্ঠান ভ্যালু পয়েন্ট সিস্টেম অধিগ্রহণ করেছে বৈশ্বিক তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর সমাধান ও পরিষেবাপ্রতিষ্ঠান সফটলাইন। অধিগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক কার্যক্রম, সাইবার নিরাপত্তার পরিধি, ডিজিটাল অবকাঠামো ও ভারতে তাদের বিভিন্ন পরিষেবার উন্নয়নে কাজ করবে। অধিগ্রহণের ফলে ভ্যালু পয়েন্ট সিস্টেমের দুই হাজারের বেশি স্থানীয় গ্রাহক সফটলাইনের বিভিন্ন সলিউশন ও পরিষেবায় প্রবেশ করতে পারবে। গ্যাজেটসনাউ