যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এশিয়ায় জো বাইডেনের প্রথম সফরে বিশ্ব রাজনীতিসহ গুরুত্ব পাবে কম্পিউটার চিপস্বল্পতা। দক্ষিণ কোরিয়ায় তিনি স্যামসাংয়ের একটি কম্পিউটার চিপ নির্মাণ কারখানা পরিদর্শন করবেন। টেক্সাসে ১ হাজার ৭০০ কোটি ডলারে স্যামসাংয়ের নতুন একটি চিপ নির্মাণ কারখানা স্থাপন পরিকল্পনায় এটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গতকাল দক্ষিণ কোরিয়া সফরের মাধ্যমে এশিয়ায় সফর শুরু করেন বাইডেন। অন্যান্য ইস্যুর সঙ্গে কীভাবে কম্পিউটার চিপ সরবরাহ বাড়ানো যায় তা থাকবে তার অগ্রাধিকারের তালিকায়। এপি
বাইডেনের এশিয়া সফরে গুরুত্ব পাবে চিপস্বল্পতা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এশিয়ায় জো বাইডেনের প্রথম সফরে বিশ্ব রাজনীতিসহ গুরুত্ব পাবে কম্পিউটার চিপস্বল্পতা। দক্ষিণ কোরিয়ায় তিনি স্যামসাংয়ের একটি কম্পিউটার চিপ নির্মাণ কারখানা পরিদর্শন করবেন।










