মাইক্রোব্লগিং সাইট টুইটার ক্রয়ে সফল হতে পারেন ইলোন মাস্ক। ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনই ইঙ্গিত দেয়া হচ্ছে। মাস্কের অফার টুইটারের পরিচালনা পর্ষদ বিবেচনা করে দেখছে বলে জানান সংশ্লিষ্টরা। ৪ হাজার ৬৫০ কোটি ডলার ব্যয়ে টুইটার ক্রয়ের বিস্তারিত পরিকল্পনা সম্প্রতি শেয়ার করেন মাস্ক। বিষয়টিকে গুরুত্ব দিয়ে রোববার বৈঠকে বসেছে টুইটারের পরিচালনা পর্ষদ।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালের দিকে মাস্কের সঙ্গে যোগাযোগ করেছে পরিচালনা পর্ষদ। তবে এখনো যে সবকিছু চূড়ান্ত হয়নি, এ বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে।
সাম্প্রতিক দিনগুলোয় টুইটার ইস্যুতে নানা নাটকীয়তার জন্ম দিয়েছেন টেসলা প্রধান মাস্ক। টুইটারের ওপর মাস্কের দখলদারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ কঠিন করতে সম্প্রতি ‘পয়জন পিল’
গেলার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি।










