ডিজিটালাইজেশন কার্যক্রমের গতি বাড়াতে গুগলের ক্লাউড কম্পিউটিংয়ের সঙ্গে চুক্তি করেছে স্পেনের নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রতিষ্ঠান ক্যাপিটাল এনার্জি। এর পাশাপাশি কার্বন নিঃসরণ হার কমাতে ও ডাটা সংরক্ষণ বিশ্লেষণ সক্ষমতা বাড়াতেও কাজ করবে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে পাঁচ বছর স্থায়ী চুক্তিতে ক্যাপিটাল এনার্জি তাদের উইন্ড টারবাইন ও সোলার প্যানেলের সেন্সর থেকে তথ্য সংগ্রহ করবে। মূলত সম্পদের আয়ু ও রাজস্ব বাড়াতে এবং ব্যয় কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।