বিশ্ব ধরিত্রী দিবসে টুইটার ঘোষণা দেয় যে প্লাটফর্মটি ধনকুবের ইলোন মাস্কের অনাকাঙ্ক্ষিত অধিগ্রহণ প্রস্তাব বাতিল করেছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা নিশ্চিত করে  মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। খবর গ্যাজেটস নাউ।

এক বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, জলবায়ু পরিবর্তনের বিষয়ে বৈজ্ঞানিক যে অভিমত রয়েছে, সেগুলোর সঙ্গে সাংঘর্ষিক বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের প্রচার বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। যা প্লাটফর্মের নীতিমালারও বিপরীত।

এক ব্লগপোস্টে টুইটার জানায়, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত যে অভিমত রয়েছে, সেগুলোকে প্রশ্নবিদ্ধ করে বা বিভ্রান্তি ছড়ায়, টুইটার সেগুলো মনিটাইজ করবে না। পাশাপাশি এসব বিজ্ঞাপন যাতে গুরুত্বপূর্ণ কথোপকথন থেকে অংশগ্রহণকারীদের বিচ্যুত না করে সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে। গত বছর জলবায়ু পরিবর্তনসংক্রান্ত ব্যক্তিগত কথোপকথন অনুসন্ধানে টুইটার নির্দিষ্ট টপিক সুবিধা চালু করে। টুইটার জানায়, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য পৃথিবী রক্ষায় বিরূপ প্রভাব ফেলতে পারে।