ঈদুল আজহাকে উৎসবমুখর করতে দেশের ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সেলফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান অপো। ২ জুলাই শুরু হওয়া অফারটি ৯ জুলাই পর্যন্ত চলবে।

ক্যাম্পেইন চলাকালীন অপো এ১৬ই, অপো এ১৬, অপো এ৫৪, অপো এ৭৬, অপো এ৯৫, অপো এফ২১ প্রো ও অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইস কিনলেই সুজুকি মোটরবাইক জেতার সুযোগ থাকবে। এছাড়া লটারির মাধ্যমে বেছে নেয়া ভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন ও কফি মেকারসহ গৃহস্থালি পণ্য।

ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে এনকো ডব্লিউ১১ টিডব্লিউএস হেডফোন, ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ইন্টারনেট ডাটা বান্ডেল ও ১৫ শতাংশ অতিরিক্ত সোয়াপ এক্সচেঞ্জ অফার সুবিধা। অপো এফ২১ প্রো সিরিজের (অপো এফ২১ প্রো অথবা এফ২১ প্রো ফাইভজি) ডিভাইস ক্রয়ে ক্রেতারা নিশ্চিতভাবে আকর্ষণীয় পুরস্কারসহ গিফট বক্স পাবেন।

ক্যাম্পেইনের বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব ব্র্যান্ড লিউ ফেং বলেন, প্রিয়জনের সঙ্গে উপভোগ্য সময় কাটানোর জন্য ঈদ একটি আনন্দের উপলক্ষ। ঈদ উৎসব উদযাপনে বাড়তি মাত্রা যোগ করতে আমাদের ক্রেতাদের জন্য এ অফারগুলো নিয়ে এসেছি। এ ক্যাম্পেইনের আওতায় পছন্দের স্মার্টফোন কিনে বিভিন্ন ধরনের পুরস্কার জিতে নেয়ার সুযোগের বিষয়টি ক্রেতারা উপভোগ করবেন বলে আমি বিশ্বাস করি।