গুগল ওয়ানের প্রিমিয়াম প্ল্যান বা প্যাকেজ ব্যবহারকারীরা প্রতিষ্ঠানটির ভিপিএন পরিষেবা বিনামূল্যে ব্যবহার করেন। এতদিন অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে সীমাবদ্ধ থাকলেও ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য পরিষেবাটি চালুর কথা জানিয়েছে গুগল। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ম্যাক ও উইন্ডোজ ডিভাইসের জন্য ভিপিএন সাপোর্ট চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। বিশ্বের ২২টি দেশের ব্যবহারকারীদের জন্য পরিষেবাটি উন্মুক্ত করা হয়েছে। পরিষেবা গ্রহণে গ্রাহকদের ম্যাকওএস বিগ সার বা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। গিজমোচায়না