নিয়ম অমান্য করে অধিবাসীদের তথ্য নিজ দেশে সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে রাশিয়া। ফলে তাদের প্রত্যেককে ৩৭ হাজার ৭০০ ডলার করে দিতে হবে। খবর টেকটাইমস।

মে মাসে এয়ারবিএনবি, টুইচ ও পিন্টারেস্টের বিরুদ্ধে প্রশাসনিক মামলা চালু করে রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাডজর। এর পরিপ্রেক্ষিতেই সম্প্রতি মস্কোর আদালত এ সিদ্ধান্তের কথা জানায়। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো রাশিয়ার নিয়ন্ত্রকদের প্রলুব্ধ করবে বলে ধারণা করা হচ্ছিল। সেই সঙ্গে সেন্সরশিপ, কনটেন্ট ও স্থানীয় তথ্য উপস্থাপনে রাশিয়ার যে পদক্ষেপ, তা সেখানে দ্বন্দ্ব তৈরি করেছিল। প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়ার পর পরই এয়ারবিএনবিকে জরিমানা করার বিষয়টি প্রকাশ্যে এল।

২০২১ সালের মে মাসে সরকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পর গুগলের রাশিয়ান বিভাগ তাদের দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করে। অন্য এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, অবৈধ তথ্য মুছে ফেলার ক্ষেত্রে বারবার ব্যর্থ হওয়ায় মস্কোর একটি আদালত প্রযুক্তি জায়ান্টটিকে ৯ কোটি ৮০ লাখ ডলার জরিমানা করেছিল। গণমাধ্যমে দেয়া সাক্ষাত্কারে গুগল জানিয়েছিল, পরবর্তী পদক্ষেপ নেয়ার আগে প্রতিষ্ঠানটি আদালতের রায় পর্যবেক্ষণ করবে।