এসএমএস ফিশিং আক্রমণের মাধ্যমে একজন কর্মীর ক্রিডেনশিয়াল তথ্য চুরির পর যুক্তরাষ্ট্রের ক্লাউড যোগাযোগ প্রতিষ্ঠান টুইলোতে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ আক্রমণের পর ১২৫ জন গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়া হয়েছে বলে শনাক্ত করতে পেরেছে ক্লাউডভিত্তিক প্রতিষ্ঠানটি। বিখ্যাত টু-ফ্যাক্টর অথেনটিকেশন অথির মালিকানা প্রতিষ্ঠান টুইলো জানায়, ৪ আগস্ট তারা গ্রাহকদের অ্যাকাউন্টে বহিরাগতদের অনুপ্রবেশের বিষয়টি জানতে পারে।  হ্যাকাররা এরপর প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করে। —আইএএনএস